IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> পরীমনির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন অপু বিশ্বাস

পরীমনির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি ও অপু বিশ্বাসের বন্ধুত্ব একসময় ছিল ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দু। বুবলীর সঙ্গে পরীর দ্বন্দ্বের সময় পাশে দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস। পরীকে প্রকাশ্যে ‘বোন’ বলে সম্বোধন করেছিলেন তিনি। এমনকি পরীর সন্তানের জন্মদিনেও দামি উপহার পাঠিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায়, এ গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্য ঘিরে। কারণ, এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন।

সেই অপু হঠাৎ বিএনপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

পরীমনি তখন খোলাখুলি অপু বিশ্বাসকে সমালোচনা করে বলেন, ‘অপু বিশ্বাস একজন পল্টিবাজ ও সুবিধাবাদী।’

পরীর এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও অপু উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এবার মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শান্তভাবে বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো! সবাই আমার অনেক পছন্দের মানুষ, সেও আমার পছন্দের একজন। খুব মিষ্টি মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’

অপুর এই বক্তব্যে অনেকেই মনে করছেন, তিনি নিজে থেকে সম্পর্কের অবনতির বিষয়টি স্বীকার করতে চাননি। বরং বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিতই দিয়েছেন। তবে পরীমনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

এদিকে অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে ছিলেন নিরব হোসেন। এতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, সুস্মি রহমান ও সুমিত সেনগুপ্ত। বর্তমানে নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31