IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> লাইফস্টাইল >> দেওয়ালের আঁকিবুঁকি ও দাগছোপ দূর করার সহজ উপায়

দেওয়ালের আঁকিবুঁকি ও দাগছোপ দূর করার সহজ উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : বাড়িতে ছোট সদস্য থাকলে দেয়ালের দশা বেশ বেহাল হয়ে পড়ে। শিশুর হাতে যখন রং পেন্সিল থাকে, তখন ঘরের দেয়ালই যেন হয়ে যায় তার ক্যানভাস। কিন্তু এই রঙিন আঁকিবুঁকি ঘরের সৌন্দর্য নষ্ট করে দেয়।

দেয়ালে কলম বা পেন্সিলের দাগ একবার পড়লে তা সহজে উঠতে চায় না। বারবার টাকা খরচ করে ঘর রং করানোও সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে ঘরেই থাকা কিছু উপাদান দিয়ে সহজেই মুছে ফেলতে পারেন এই দাগগুলো।

আসুন জেনে নেওয়া যাক, দেওয়ালের আঁকিবুঁকি দূর করার কিছু ঘরোয়া উপায়-
১. ভিনিগারের ব্যবহার

ভিনিগার রান্নায় যতটা কাজে আসে, ঘর পরিষ্কারে তার চেয়েও বেশি কাজে লাগে। দেয়ালের দাগ তুলতেও এটি বেশ উপকারী একটি উপাদান। যে কোনো লিকুইড সাবানের সঙ্গে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দেয়ালে স্প্রে করুন। এরপর ভেজা কাপড় দিয়ে আলতোভাবে ঘষে মুছে নিন। অল্প সময়েই দাগ মিলিয়ে যাবে, দেয়ালের রংও নষ্ট হবে না।

২. বেকিং সোডার ব্যবহার

দাগছোপ দূর করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। এটি দেয়ালের রং নষ্ট না করেই সব জেদি দাগ তুলে দিতে পারে। পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। যেখানে কলম বা পেন্সিলের দাগ, কালো ছোপ আছে, সেই জায়গায় পেস্টটি মাখিয়ে রাখুন। প্রায় ১৫ মিনিট পরে ভেজা কাপড় দিয়ে ঘষে মুছে দিন। দেখবেন সব দাগছোপ উঠে গেছে ও ঘরের সৌন্দর্য ঠিক থাকবে।

দেয়ালের আঁকিবুঁকি ও দাগছোপ দূর করার সহজ উপায়

৩. কর্নফ্লাওয়ারের ব্যবহার

রং পেন্সিলের দাগ তুলতেও কর্নফ্লাওয়ার খুব কার্যকর। পানির সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। দাগের উপর এই পেস্টটি লাগিয়ে রাখুন। প্রায় ১০ মিনিট পরে ভেজা কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন। এতে দেয়ালের সব দাগছোপ চলে যাবে।

৪. লেবুর রসের ব্যবহার

লেবুর রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। দাগের ওপর লেবুর রস লাগিয়ে কয়েক মিনিট রাখুন। তারপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এটি দেয়ালের রং কোনো ক্ষতি ছাড়াই দাগ দূর করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31