IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> কৃষি >> ফুলবাড়ীতে বেগুন চাষে সফল তিন বন্ধু

ফুলবাড়ীতে বেগুন চাষে সফল তিন বন্ধু

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরে বেগুন চাষে সফল তিন বন্ধু। ভালো ফলনে খুশি তারা। যৌথ উদ্যোগে শুরু করা এই চাষ থেকে দ্বিগুণ লাভের আশা করছেন তরুণ কৃষকরা।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের কুশলপুর গ্রামের তিন বন্ধু একেএম আরিফ, নুরুজ্জামান ও আজমল হক। ব্যক্তিগতভাবে কৃষিকাজে যুক্ত থাকলেও, এবার প্রথমবারের মতো যৌথভাবে ৫৩ শতক জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে ঢোপা জাতের বেগুন চাষ করেছেন তারা। জমি প্রস্তুত, চারা উৎপাদন থেকে শুরু করে সার ও সেচ—সবকিছুই করেছেন নিজেদের ব্যবস্থাপনায়। খরচ হয়েছে প্রায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা। সপ্তাহখানেকের মধ্যেই তারা বেগুন হারভেস্ট শুরু করবেন। আর সবকিছু ঠিক থাকলে দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রির আশা করছেন তিন বন্ধু।

বেতদিঘী ইউনিয়নের কুশলপুর গ্রামের বেগুন চাষি একে এম আরিফ ও নুরুজ্জামান বলেন, আমরা এই প্রজেক্টটা তিন বন্ধু মিলে শুরু করেছি। আমাদের প্রজেক্টের নাম ‘আয়াত এগ্রো’। এই জমিটার আয়তন ৩৫ শতাংশ, আর পাশে ১৮ শতাংশ। মোট ৫৩ শতাংশ জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করছি। আমরা নিজেরাই কোকো বিট ট্রেতে চারা উৎপাদন করেছি। চারা উৎপাদনসহ সবকিছু মিলে আমাদের খরচ হয়েছে প্রায় ৬০-৬৫ হাজার টাকা। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে হারভেস্টিং শুরু করব। সবকিছু ঠিক থাকলে আমরা আশা করছি দেড় থেকে দুই লক্ষ টাকার বেগুন বিক্রি হবে।

বেগুন বাগানের শ্রমিক আব্দুল কাশেম বলেন,আমি প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত কাজ করি। এখান থেকে যা পাই তা দিয়ে আমার পরিবার ভালো চলে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন বেশি ও রোগের আক্রমণ কম হয়। বর্তমানে কৃষক মালচিং পদ্ধতিতে চাষে বেশ আগ্রহী। আমরা মাঠ পর্যায়ের কৃষিকদের খোঁজ খবর রাখছি এবং সব ধরনের পরামর্শ দিয়ে আসছি।

যৌথ উদ্যোগ, আধুনিক পদ্ধতি আর পরিশ্রম-এই তিন উপাদানের সমন্বয়ে সফলতার মুখ দেখছেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার তিন বন্ধু। ভবিষ্যতে এই সাফল্য অন্য তরুণদেরও কৃষিমুখী করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930