ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৩৯০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জনী সরকার (২৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার ভোর সোয়া ৫ টার দিকে কাটাখালী থানাধীন চককাপাসিয়া কাকমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনী রাজশাহী জেলার কাটাখালী থানাধীন ডাঙ্গন ডায়েরপাড়া এলাকার আজিজুল হুদার ছেলে।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন চককাপাসিয়াকাকমারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জনীকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর রিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


