IMG-LOGO

রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিবাঘায় পদ্মা পাড়ে তিন দিনের নৌকা বাইচ উৎসব প্রথম বাংলার বাঘ, নিরাপত্তা নিয়ে প্রশ্নআজকের শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিবে ভূমিমন্ত্রী মিনুশিক্ষা, নৈতিকতা ও বিশ্বমানের নাগরিক গড়ার ওপর ভূমিমন্ত্রীর গুরুত্বারোপরাজশাহী মহানগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান (৩য় পর্যায়) প্রকল্পের সমীক্ষা বিষয়ক কর্মপরিকল্পনানন্দীগ্রামে বিনামূল্যে চক্ষু শিবিরচারঘাটে অধিকাংশ ডাকঘরে নেই নিজস্ব ভবন সাইনবোর্ডে ডিজিটাল লিখা থাকলেও নেই র্কায্যক্রমরহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মজিবুর সভাপতি, আব্বাস সম্পাদক নির্বাচিতমটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনশিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবিপ্রজ্ঞা, গবেষণা ও কবিতার মেলবন্ধন: বাল্যবন্ধু ড. শহীদুল জাহীদকে নিয়ে গর্ববিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণপ্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধেআবার আলোচনায় পুরোনো প্রেম,অভিনেত্রী তমা মির্জার প্রশংসায় পরিচালক রায়হান রাফীরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ
Home >> জাতীয় >> টপ নিউজ >> যৌথ ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ-চীন

যৌথ ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ-চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে। এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইলফলক হবে বলে কর্মকর্তারা আশা করছেন এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। গণমাধ্যম কর্তৃক দেখা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভার কার্যবিবরণীতে এই তথ্যের কথা উল্লেখ রয়েছে।

বিডার সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন এবং সামরিক ও আধা-সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানান, দুই বছর আগে বাংলাদেশ বিমানবাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনোটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি ও সফলভাবে উড্ডয়ন করা হয়। এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন করা।

বিমানবাহিনীর কর্মকর্তারা আরও বলেন, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে এবং দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন সম্ভব হবে ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।

চীনের বিমান ওভারহলিংয়ের প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা সভায় বলেন, বিমানবাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলের সঙ্গে কিছু সরঞ্জামাদি যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহলিং করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান এবং বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এ খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930