IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> লিড নিউজ >> ভারতের বিশ্বকাপ জয়ের দিনে হলো যে সব রেকর্ড

ভারতের বিশ্বকাপ জয়ের দিনে হলো যে সব রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল নারী বিশ্বকাপের ফাইনালে। রেকর্ডপূর্ণ এই ফাইনালে প্রোটিয়া নারীদের হারিয়ে প্রথমবারের মত বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত। এই ম্যাচে রেকর্ড হলো অনেকগুলো। ভারতীয় ক্রিকেটাররা যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ট্র্যাজিক হিরো হিসেবে রেকর্ডের তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভারডটের নামও। পাঠকদের জন্য সে রেকর্ডগুলোই তুলে ধরা হলো।

২৯৮/৭: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ভারতের ৭ উইকেট হারিযে ২৯৮ রান করে। যা নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে। যা এখনও শীর্ষে।

ভারত চতুর্থ: চতুর্থ দল হিসেবে নারী বিশ্বকাপ জয়ী হলো ভারত। তাদের আগে শিরোপা জয় করেছে- অস্ট্রেলিয়া: ৭ বার, ইংল্যান্ড: ৪ বার, নিউজিল্যান্ড: ১ বার
এবং নতুন করে ভারত যুক্ত হলো এ তালিকায়।

৫৮ ও ৩৯ রানে ৫: ফাইনালে দীপ্তি শর্মা দেখালেন অনন্য এক পারফরম্যান্স। ব্যাট হাতে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৯ রানে ৫ উইকেট। তিনি এখন বিশ্বের প্রথম ক্রিকেটার (পুরুষ বা নারী) যিনি কোনো ওয়ানডে নকআউট ম্যাচে একসঙ্গে হাফসেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন।

দীপ্তি একইসঙ্গে নারী বিশ্বকাপের ইতিহাসেও প্রথম যিনি এমন কীর্তি গড়লেন। তিনি নারী বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় বোলার, যিনি পাঁচ উইকেট নিলেন। প্রথমজন ছিলেন ইংল্যান্ডের আনিয়া শ্রাবসোল, যিনি ২০১৭ সালের ফাইনালে ভারতের বিপক্ষে ৬/৪৬ নিয়েছিলেন।

২২: দীপ্তি পুরো টুর্নামেন্টে নিয়েছেন ২২ উইকেট, যা নারী বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছেন লিন ফুলস্টন (২৩ উইকেট, ১৯৮২), আর দীপ্তি সমতায় আছেন জ্যাকি লর্ডের (২২ উইকেট, ১৯৮২) সঙ্গে।

তিনি এই বিশ্বকাপে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন, ২০০ প্লাস রান ও ২০ প্লাস উইকেট নেওয়া প্রথম খেলোয়াড়। করেছেন ২১৫ রান (৩টি হাফসেঞ্চুরি) ও নিয়েছেন দুটি ৪ প্লাস উইকেট।

২১ বছর: ফাইনালে ম্যাচসেরা শেফালি ভার্মা, মাত্র ২১ বছর ২৭৮ দিন বয়সে, ইতিহাসের সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার জিতলেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেস ডাফিনের, যিনি ২০১৩ সালের ফাইনালে (২৩ বছর ২৩৫ দিন বয়সে) এই পুরস্কার জিতেছিলেন।

৫৭১ : দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট যদিও শেষ পর্যন্ত হেরেছেন, তবুও লিখলেন ইতিহাস। টুর্নামেন্টে তিনি করেছেন ৫৭১ রান, যা নারী বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। পূর্বের রেকর্ড ছিল অ্যালিসা হিলির (৫০৯ রান, ২০২২)। উলভারডট হিলির মতোই সেমিফাইনাল ও ফাইনাল—দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন।

তার নামের পাশে এখন নারী বিশ্বকাপে সবচেয়ে বেশি ফিফটি-প্লাস স্কোর (৪ বার)। এছাড়া ডেবি হকলির (১৫০১ রান) পরই তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

১০৪: ভারতের ইনিংসের শুরুটা হয়েছিল দারুণভাবে, স্মৃতি মন্ধানা ও শেফালি বার্মা জুটিতে উঠেছিল ১০৪ রান, যা নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সেঞ্চুরি উদ্বোধনী জুটি। প্রথম রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও র‍্যাচেল হেইন্সের (১৬০ রান), ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের ফাইনালে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31