IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তানোরে রাতের আঁধারে সড়কে ডাকাতি

তানোরে রাতের আঁধারে সড়কে ডাকাতি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সড়কে পিকআপ আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের চৌবাড়িয়া টু তানোর রাস্তার বাঘের মোড়ে ঘটেছে এ ডাকাতির ঘটনা। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে বাঘের মোড় নামক স্থানে অজ্ঞাতনামা ৭/৮ জন দুষ্কৃতিকারীরা ৪টি মোটরসাইকেল দিয়ে একটি অজ্ঞাতনামা পিকআপ গাড়ি আটকিয়ে পিকআপের ড্রাইভারের কাছে থেকে ১৩শ টাকা ছিনিয়ে নেয়। তবে পিকআপ ড্রাইভারের কোন ক্ষতি সাধন করেননি ডাকাতরা।

সম্প্রতি,এঘটনার সপ্তাহ খানিক আগে একই রাস্তার পারিশো দূর্গাপুর মোড়ে ঘটে টাকা সহ মোটরসাইকেল ডাকাতির ঘটনা। কিন্তু সেইরেস না কাটতে আবারো ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাঘের মোড়ের মাসুদ রানা বলেন,মাঝেমধ্যে এরাস্তায় ছিনতাই,ডাকাতির ঘটনা ঘটতেই আছে। মানুষ ডাকাতের ভয়ে সন্ধ্যার পর থেকে রাস্তা ঘাটে চলাফেরা বন্ধ করে দিয়েছে। এরাস্তায় ডাকাতি বন্ধ করতে হলে পুলিশি টহল জোরদার করতে হবে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান,প্রতিনিয়ত তানোর টু চৌবাড়িয়া রাস্তায় গভীর রাত পর্যন্ত পুলিশ টহল দেন। কিন্তু ডাকাতরা টার্গেট করে ভোর রাতের দিকে এসব ডাকাতির ঘটনা ঘটাচ্ছেন। ডাকাতদের ধরতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে, আশা করছি দ্রুত এসব ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31