IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কেশরহাটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সংবাদ সম্মেলন

কেশরহাটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর কেশরহাট পৌরসভায় “রাজশাহী জেলা উন্নয়ন স্বার্থ সংরক্ষণ ও বুদ্ধিজীবী সংগ্রাম পরিষদ উপজেলাঃ মোহনপুর, কেশরহাট পৌরসভা, জেলাঃ রাজশাহী” এর ব্যানারে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫-এর খসড়া নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মীর মো. আব্দুল কাদের।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ কর্তৃক গত ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নিকট জমাকৃত জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালায় “অগ্রহণযোগ্য ও সংবিধানবির্ভূত” প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ২৫টি রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের মূল চেতনার পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যে তিনি বলেন, কমিশনের ওই সুপারিশে “সংবিধান সংস্কার পরিষদ” গঠন ও “গণভোট” আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়-১। “জুলাই সনদে প্রায় ১২টি রাজনৈতিক দলের “নোট অব ডিসেন্ট” সংযোজন, ২। “সংবিধান সংস্কার পরিষদ” গঠন বাতিল, ৩। প্রস্তাবিত “গণভোট” অবিলম্বে বাতিল ঘোষণা।

এছাড়া তারা আরও দুটি প্রস্তাব উপস্থাপন করেন-১। উচ্চ কক্ষের সদস্য সংখ্যা ১০০ থেকে কমিয়ে ৫২ জন নির্ধারণ, যা ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ১৯৫২ সালের প্রতীক বহন করবে। ২। সংরক্ষিত মহিলা আসন ৫০ থেকে বাড়িয়ে ৭১ জন নির্ধারণ, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হিসেবে জাতীয় মর্যাদা বহন করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা যুক্তি দেন, অতিরিক্ত আসন বৃদ্ধি দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে অযৌক্তিক বোঝা সৃষ্টি করবে।
উপসংহারে সভাপতি মীর মো. আব্দুল কাদের বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে সুযোগ এসেছে ২০২৬ সালের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করে দেশকে একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক পথে এগিয়ে নেওয়ার। এতে তিনি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি হাবিবুর রহমান ও বিচারপতি লতিফুর রহমানের মতো ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখাতে পারবেন।”

শেষে তিনি ড. ইউনূসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব হওয়ার যোগ্য নেতৃত্ব প্রদর্শন করবেন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন “রাজশাহী জেলা উন্নয়ন স্বার্থ সংরক্ষণ ও বুদ্ধিজীবী সংগ্রাম পরিষদ” এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজ, সদস্য সাইফুল ইসলাম ও বজলুর রশিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31