IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
Home >> টপ নিউজ >> বিনোদন >> বর্ণবৈষম্যের শিকার হয়ে যা বললেন মিস ইউনিভার্স পাকিস্তান রোমা রিয়াজ

বর্ণবৈষম্যের শিকার হয়ে যা বললেন মিস ইউনিভার্স পাকিস্তান রোমা রিয়াজ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন রোমা রিয়াজ। সম্প্রতি নিজের ত্বকের রঙ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে এসব সমালোচনার জবাবে রোমা জানিয়েছেন, তার ত্বকের রঙেই পাকিস্তানের আসল পরিচয়—এই মাটির মতোই তার ত্বকের রং।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় রোমা বলেন, ‘আমার ত্বক পাকিস্তানের মাটির রঙের মতো—যে রঙে আমাদের মায়েরা ঘর বেঁধেছেন, পরিবার গড়েছেন, আর বুকভরা ভালোবাসা নিয়ে দেশকে ধারণ করেছেন। যারা কখনও শুনেছেন, তুমি বেশি কালো, বেশি সাহসী বা অন্যরকম, তাদের বলছি—তোমরাও পাকিস্তানের মুখ।’

রোমা আরও বলেন, রংবৈষম্য বা কালারিজম বহু সমাজে গভীরভাবে প্রোথিত একটি সমস্যা। ‘কালারিজম আমাদের শিখিয়েছে ফর্সা ত্বককে উদ্যাপন করতে, অথচ ভুলিয়ে দিয়েছে আমাদের শিকড় কোথায়। কিন্তু আমি সেই দক্ষিণ এশীয় নারীদের নতুন প্রজন্মের প্রতিনিধি, যারা আর সংকীর্ণ সৌন্দর্যের ধারণায় বিশ্বাস করে না,’ বলেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, নিজের জাতিগত বৈশিষ্ট্যের জন্য কখনও ক্ষমা চাইবেন না। ‘আমি পাকিস্তানি—আমার শিকড়ে, আমার মূল্যবোধে, আর আমার ত্বকের প্রতিটি রঙে,’ বলেন রোমা।

সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সৌন্দর্য কোনো নির্দিষ্ট ত্বকের রং বা বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বৈচিত্র্য, আত্মবিশ্বাস ও মানবতার প্রতিফলন।’

উর্দু ভাষায় নিজের সমালোচকদের উদ্দেশে রোমা আহ্বান জানান ঐক্য ও ইতিবাচকতার প্রতি মনোযোগ দিতে।

শেষে তিনি বলেন, ‘আমাদের আরও ভালো হতে হবে, কারণ যদি আমরা নিজেদের মানুষকেই ভালোবাসতে না পারি, তাহলে প্রতিনিধিত্বের কোনো মূল্য থাকে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031