IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> জিডি হয়েছে শুনে হাসলেন তানজিন তিশা

জিডি হয়েছে শুনে হাসলেন তানজিন তিশা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা বর্তমানে শাকিব খান অভিনীত ‘সোলজার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এর শুটিং চলছে ঢাকার বিভিন্ন স্থানে এবং নভেম্বরের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এই ব্যস্ত সময়ই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে এক নারী উদ্যোক্তা প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছেন। সেই সমালোচনা না থামতেই এবার নতুন অভিযোগ উঠলো অভিনেত্রীর বিরুদ্ধে।

রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। জিডি নম্বর- ৯৮৫, তারিখ ১২ নভেম্বর ২০২৫।

এ বিষয়ে তানজিন তিশার সাথে যোগাযোগ করলে জিডি হয়েছে শুনে হাসলেন তিনি। বললেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।’

সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ সানায়া তানজিন তিশার বিরুদ্ধে জিডিতে উল্লেখ করেন, তানজিন নাহার তিশা ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি এখনো তা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এমনকি প্রাণনাশের ভয় দেখান।

সানায়া অভিযোগ করেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, তবে ফেরত পেতে সবসময়ই অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার একটি শাড়ি নিয়ে আর ফেরত দিচ্ছেন না। বরং উল্টো হুমকি দিচ্ছেন। এখন আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

তিনি আরও বলেন, ‘তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মানসম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31