IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> বিনোদন >> স্বীকৃতি পেলেন পরিচালক’গ্রাম বদলে দিয়েছে সিনেমা

স্বীকৃতি পেলেন পরিচালক’গ্রাম বদলে দিয়েছে সিনেমা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শিল্পের শক্তি কেবল বিনোদনই নয়, কখনও তা সমাজ ও অঞ্চলের পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি সিনেমা বদলে দিয়েছে পুরো নাচোল উপজেলার চিত্র।

সিনেমাটির নাম ‘নাচোলের রানী’। এটি ১৯৫০ সালের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সংঘটিত ইলা মিত্রের নেতৃত্বে নাচোল কৃষক-সাঁওতাল বিদ্রোহের কাহিনী অবলম্বনে নির্মাণ করেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নাচোলকে আন্তর্জাতিক পর্যটক ও দর্শকদের জন্য পরিচিতি এনে দিয়েছে। ছবির শুটিং স্থলে ইলা মিত্রের নামে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে। সেটি বর্তমানে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

নাচোলের বাসিন্দারা পরিচালক ডায়মন্ডের অবদানকে ভুলেননি। সম্প্রতি ইলা মিত্র সংগ্রহশালার পাশে স্থাপন করা হয়েছে ডায়মন্ডকে সম্মান জানাতে স্বীকৃতি ফলক। এটি উন্মোচন করা হয় ১৬ নভেম্বর। এই উদ্যোগ গ্রামবাসী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয়।

ডায়মন্ড সংবাদমাধ্যমকে বলেন, ‘জীবদ্দশায় এমন একটি স্বীকৃতি পাওয়া সত্যিই দুর্লভ এবং আবেগঘন।’

ছবিতে ইলা মিত্রের চরিত্রে অভিনয় করেছেন শাহানা শুমি, পাশাপাশি কাজল মজুমদার, রবিউল ইসলাম, আফসানা রহমান, সাজ্জাদ, রিপন ও তপন গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। এছাড়া প্রায় ৪৫০ জন সাঁওতাল এবং আড়াইশ পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন সিনেমার দৃশ্যে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031