IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> টপ নিউজ >> বিনোদন >> আজই শেষ দিন, বাংলাদেশের মিথিলাকে যেভাবে ভোট দেবেন

আজই শেষ দিন, বাংলাদেশের মিথিলাকে যেভাবে ভোট দেবেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েসে শুরু থেকেই অসাধারণ পারফর্ম করছেন মিথিলা। কখনো প্রথম, কখনো দ্বিতীয়- এভাবে ভোটের তালিকায় দারুণ লড়াই চলছে।

আজ ১৯ নভেম্বর ভোট দেয়ার শেষ দিন। তাই দেশবাসীর কাছে ভোট চেয়েছেন মিথিলা। তিনি বলেন, ‌‘আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে কত কিছু করতে পারে। আজই শেষ দিন। আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।’

পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তাই তাকে ভোট দেয়া খুব গুরুত্বপূর্ণ।

যেভাবে ভোট দেয়া যাবে মিথিলাকে-
১. মিস ইউনিভার্স অ্যাপ চালু করুন
২. দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করুন
৩. ‘গেট ভোট’ বেছে নিন
৪. ‘পিপলস চয়েস’ অংশে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করুন
৫. বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে

পিপলস চয়েসের রেজাল্ট জানানো হবে ২১ নভেম্বর। ফলাফল সামনে রেখে নিজেকে শান্ত রাখছেন মিথিলা। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই সামনে এগিয়ে যাব।’

মিস ইউনিভার্স হয়ে দেশে ফিরতে চান মিথিলা। তিনি জানান, বিজয়ী হলে ক্ষুধামুক্তি নিয়ে কাজ করবেন। ২০১৬ সাল থেকে যেভাবে বন্যার্ত, পথশিশু ও অসহায় মানুষের পাশে থেকেছেন সেটা চালিয়ে যাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031