IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> মুশফিকের চোখে সবচেয়ে বড় সেক্রিফাইস তার স্ত্রীর

মুশফিকের চোখে সবচেয়ে বড় সেক্রিফাইস তার স্ত্রীর

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কাছ থেকে চেনা, জানা ও দেখা সবাই মানেন মুশফিকুর রহিমই বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার। তার ক্রিকেট প্রেম, অনুরাগ, ডেডিকেশন , মোটিভেশনও সর্বাধিক। সেটা অনুশীলনেই বোঝা যায়। হোক তা জাতীয় দল কিংবা ঢাকার ক্লাব ক্রিকেট, মুশফিক নিজ দলের অনুশীলনে সবচেয়ে বেশি সিরিয়াস। সবচেয়ে বেশি সময় ধরে অনুশীলন করায় তার ধারেকাছে কেউ নেই।

সবার আগে প্র্যাকটিসে আসেন মুশফিক। যান সবার পরে। সবচেয়ে বেশি ঘাম ঝরানও তিনি। এই যে বেশি সময় ধরে মাঠে থাকা ও মাঠমুখিতা, সেটাই বলে দেয় মুশফিক আসলে কতটা সিরিয়াস। এমন ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষটির ক্যারিয়ারে লম্বা ২০ বছর কাটলো।

এ দীর্ঘ সময়ে তার পরিবারের সহযোগিতা, সমর্থন ও ত্যাগটাই নিশ্চয়ই বড় ভূমিকা রেখেছে। মুশফিক কী মনে করেন? কার সেক্রিফাইসটা তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে- মা, বাবা, ভাই-বোন না স্ত্রীর?

আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরির পর মিডিয়ায় কথা বলতে এসে মুশফিক জানান, ‘আমার মনে হয় আমার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বেশী সেক্রিফাইস যে আমার স্ত্রী দিয়েছে।’

মুশফিক কারণও ব্যাখ্যা করেন, ‘আপনারা দেখবেন আমি অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি। কখনোই এটা সম্ভব হতো না, যদি আমার পরিবারের সহযোগিতা না থাকতো। পরিবারের সাহায্য ছাড়া আমার পক্ষে এত বেশি সময় মাঠে কাটানো সম্ভব ছিল না। আপনারা কতজন জানেন জানি না, আমরা জয়েন্ট ফ্যামিলি বিলং করি। খুব স্বাভাবিকভাবেই আমার ওয়াইফের উপর যে এক্সপেক্টেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করতে হয়। কিছু হলেই ওকে ফোন দিয়ে কোনো প্রবলেমের কথা জানানো হয়। তাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। তাই আমি বলব যে, আমার স্ত্রীর এটা অনেক বড় স্যাক্রিফাইস।’

‘হ্যাঁ, যদিও ওই সময়গুলো হয়তোবা আমি আর ফিরে পাব না। কারণ আমার দুটো বাচ্চা আছে। তারপরে ধরেন, রাতে স্বাভাবিকভাবেই ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। আমার স্ত্রী পুরোটা সময় রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আমি তার কাছে গ্রেটফুল। হয়তোবা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না। তো এটারও একটা কমপ্লেইন আছে (স্ত্রীর থেকে)। আমি ১১ বছর ধরে বিয়ে করেছি। মানে ২০১৪ থেকে আমার স্ত্রী আমার জীবন ও ক্যারিয়ারে বড় ইতিবাচক ভূমিকা রেখেছে। আমার স্ত্রীর সেক্রিফাইসটা আমার ক্যারিয়ারেও সহায়তা করেছে অনেক।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31