IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> আসামিদের ফাঁসির দাবিতে আবারও সালমান ভক্তদের মানববন্ধন

আসামিদের ফাঁসির দাবিতে আবারও সালমান ভক্তদের মানববন্ধন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আবারও সালমান ভক্তদের মানববন্ধন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে তার ভক্তরা। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের কাশিমপুরে গিয়াস উদ্দিন সরকার চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনটি আয়োজন করেন সালমান শাহের ভক্তরা।

মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, সালমান শাহের মৃত্যুর পর দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু মামলার আসামিদের এখনও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়নি। ভক্তরা দাবি করেন, সামিরা হকসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভক্ত সালমান শাহের সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকীব। তিনি বলেন, ‘আমরা চাই অমর নায়ক সালমান শাহ হত্যার সঠিক বিচার হোক। যারা এই চিত্রনায়কের জীবন শেষ করেছে তাদের শাস্তি হোক। সালমান শাহের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা রক্ষার জন্য এটি জরুরি।’

ভক্তরা আরও বলেন, সালমান শাহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের এক উজ্জ্বল তারকা ছিলেন। তার মৃত্যু শিল্পজগতকে গভীরভাবে শোকগ্রস্ত করেছে। মানববন্ধনে উপস্থিত ভক্তরা বিচারপ্রক্রিয়ার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

তারা বলেছিলেন, সালমান শাহের মৃত্যুর রহস্য এখনো উদঘাটিত হয়নি। বছরের পর বছর কেটেছে কিন্তু অভিযুক্তরা শাস্তি পায়ইনি বরং নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এটা মানা যায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31