IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> খেলা >> দুই দিনেই শেষ অ্যাশেজের প্রথম টেস্ট

দুই দিনেই শেষ অ্যাশেজের প্রথম টেস্ট

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই দলের বোলারদের দাপটে দুই দিনেই শেষ হয়ে গেল অ্যাশেজের প্রথম টেস্ট। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অল আউট করে ২০৫ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়ার। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৮ উইকেটের জয় পায় অজিরা।

পার্থের বোলারদের রাজত্বে লক্ষ্য তাড়া করতে নেমে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টি মেজাজে ১৪৮ স্ট্রাইক রেটে খেলেন ৮৩ বলে ১২৩ রানের ইনিংস। ১৬ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

উদ্বোধনী জুটিতে জেক ওয়েদারহের্লান্ডের সঙ্গে ৭৯ রান যোগ করেন হেড। ২৩ রান করে দলীয় ৭৫ রান জেক বিদায় নেন ব্রাইডন কার্সের বলে। এরপর ১১৭ রানের জুটি গড়েন হেড ও মারনাস লাবুশেন। এই জুটিও ভাঙেন কার্স। ১২৩ রান করে হেড বিদায় নেন ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে। জয় থেকে ১৩ রান দূরে থাকতে হেড আউট হন।

বাকি কাজটুকু সেরে নেন লাবুশেন ও অধিনায়ক স্টিভেন স্মিথ। লাবুশেন অর্ধশতক আদায় করে ৫১ ও ২ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

প্রথম দিন ১৯ উইকেটের পর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত পতন হয়েছে ১১ উইকেটের। দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে ১৩২ রানে অলআউট করে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এতে লিড দাঁড়ায় ২০৪। আর অস্ট্রেলিয়ার লক্ষ্য ২০৫ রান।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন লেট অর্ডারে নামা গাস অ্যাটকিনসন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ওলি পোপ। ২৮ রান করেছেন বেন ডাকেট। ৬ ব্যাটার পেরোতে পারেনি দুই অঙ্কের ঘর।

বল হাতে অস্ট্রেলিয়ার শুরুটা করেন মিচেল স্টার্ক। কোনো রান যোগ হওয়ার আগেই তুলে নেন জ্যাক ক্রলিকে। এরপর স্কট বোল্যান্ড ফেরান বেন ডাকেট, ওলি পোপ, ও হ্যারি ব্রুককে। ৭৬ রানে পতন হয় ৪ উইকেটের।

এরপর আবারও আক্রমণ করেন স্টার্ক। বোল্ড করে ফেরান ৮ রান করা জো রুটকে। স্টার্কের তোপে পড়ে ২ রানের বেশি করতে পারেননি বেন স্টোকস। ৮৮ রানে ইংলিশরা হারায় ৬ উইকেট।

জেমি স্মিথ (১৫), ব্রাইডন কার্স (২০) ও জোফরা আর্চারকে (৫) তুলে নেন ডগেট। ১৬০ রানে ৯ উইকেট হারানো সফরকারীদের ততক্ষণে ২০০ রানের লিড হয়ে যায়। সর্বোচ্চ ৩৭ রান করা গাস অ্যাটকিনসনকে ফিরিয়ে ইংল্যান্ডকে ১৬৪ রানে অলআউট করেন স্কট বোল্যান্ড। এতে লিড দাঁড়ায় ২০৪ রান।

দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ড সর্বোচ্চ ৪টি, ৩টি করে মিচেল স্টার্ক ও ডগেট।

এর আগে, পার্থে ১৯ উইকেটের প্রথম দিন শেষে লিড পাওয়ার সম্ভাবনা ছিল ইংল্যান্ডের। দ্বিতীয় দিনের শুরুতে সেটাই বাস্তবে রূপ নেয়। ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি দ্বিতীয় দিন ৩২ বলের মধ্যেই তুলে নেয় ইংলিশরা।

ব্রাইডন কার্সের তৃতীয় শিকারে পরিণত হন নাথান লায়ন (৪)। ফলে ১৩২ রানে থেমে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। ১৭২ রানে অলআউট হয়েও বোলারদের নৈপুণ্যে ৪০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। ব্রেন্ডন ডগেট অপরাজিত ছিলেন ৭ রানে।

বেন স্টোকস সর্বোচ্চ ৫ উইকেট পেয়েছেন। ৩টি উইকেট ব্রাইডন কার্স ও দুটি উইকেট গেছে জোফরা আর্চারের ঝুলিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31