IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> নারী শিল্পীর আঁকা সবচেয়ে দামি ছবিটি বিক্রি হলো ৬০০ কোটিতে

নারী শিল্পীর আঁকা সবচেয়ে দামি ছবিটি বিক্রি হলো ৬০০ কোটিতে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহ্লো। তার একটি আত্মচিত্র গেল বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ৫৪.৬৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬৬৯ কোটি ৩২ লাখেরও বেশি (৬৬৯,৩২,৯১,৯১২)। এটি একজন নারী শিল্পীর চিত্রকর্মের সর্বোচ্চ মূল্যের রেকর্ড স্থাপন করেছে। জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথবিজ।

১৯৪০ সালে তৈরি কাহ্লোর এই চিত্রকর্মের শিরোনাম ‘এল সুয়েঞ্জো (লা কামা)’। যা অনুবাদ করলে হয় ‘স্বপ্ন (বিছানা)’। ছবিটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়ে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফ। তিনি ২০১৪ সালে তার ১৯৩২ সালের চিত্রকর্ম ‘জিমসন উইড/হোয়াইট ফ্লাওয়ার নং ১’ বিক্রি করেছিলেন ৪৪.৪ মিলিয়ন ডলারে

সোথবিজ জানিয়েছে, কাহ্লোর এই চিত্রকর্মটি ‌নিলামকালে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের নারী শিল্পীর কাজ হিসেবে জায়গা করে নিয়েছে।

নিলামকর্তারা জানাচ্ছেন, চিত্রকর্মটি কাহ্লোর কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আঁকা হয়েছিল। তখন তার জীবন ও দিগো রিভেরার সঙ্গে সম্পর্ক নাটকীয় মোড় নিয়েছিল। নিলামের আগে চিত্রকর্মটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪০-৬০ মিলিয়ন ডলার। তবে কে কিনেছেন ছবিটি সেই নাম প্রকাশ করা হয়নি।

চিত্রকর্মে দেখা যায় কাহ্লো একটি বিছানা ঘুমিয়ে রয়েছেন। সেই বিছানা যেন আকাশের মেঘের মাঝে ভেসে রয়েছে। তার উপরে একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। তার পা ডাইনামাইটের লাঠিতে মোড়া।

সোথবিজের ল্যাটিন আমেরিকার আর্ট বিভাগের প্রধান আনা দি স্টাসি বলেন, ‘চিত্রকর্মটি খুব ব্যক্তিগত। কাহ্লো এখানে মেক্সিকোর লোকসংস্কৃতি ও ইউরোপীয় সুররিয়ালিজমের উপাদান মিশিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ফ্রিদা নিজে পুরোপুরি সুররিয়ালিস্ট আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত মনে করতেন না। তবে এর অসাধারণ প্রতীকী উপাদানকে দেখে এটিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা যথার্থ মনে হয়।’

এই রেকর্ড-স্থাপনীর দুই দিন আগে সোথবিজে অস্ট্রিয়ার শিল্পী গুস্তাভ ক্লিম্টের একটি চিত্রকর্ম বিক্রি হয় ২৩৬.৪ মিলিয়ন ডলারে। সেটি নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান চিত্রকর্ম। আর এ তালিকায় সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে এখনো লিওনার্দো দা ভিঞ্চির ‘সালভেটর মুন্ডি’ জায়গা দখল করে আছে। সেই ছবিটি ২০১৭ সালে ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31