IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Home >> বিনোদন >> সিনেমায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস-আদর আজাদ

সিনেমায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস-আদর আজাদ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুটা বিরতি শেষে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন’খ্যাত নায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর করেছেন অপু।

অন্যদিকে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি ‘পিনিক’ ও ‘ট্রাইবুন্যাল’ সিনেমার কাজ শেষ করেছেন। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে। সম্প্রতি অপু-আদরকে একই ফ্রেমে দেখা যায়। এরপর থেকেই চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, দুজনে নাকি একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছেন। অন্তত দুটি সিনেমায় তাদের জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ দুজনেই। প্রকাশ্যে এখনো কোনো মন্তব্য করতে চান না আদর ও অপু।

মূলত জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করছেন অপু ও আদর।

জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন। আগামী মাস থেকে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যটি নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফিরতে প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, ‘বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজন প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।’

এর আগে ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অপরদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31