IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> অ্যাপে প্রথম দিনেই ৩,৪০০এর বেশি প্রবাসী ভোটার নিবন্ধন

অ্যাপে প্রথম দিনেই ৩,৪০০এর বেশি প্রবাসী ভোটার নিবন্ধন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অ্যাপ চালুর প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৩,৪২৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

খেলাধুলা সংবাদ

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম টিমের লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

প্রবাসী ভোটার নিবন্ধনে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখান থেকে নিবন্ধন করেছেন ১,৭৪৫ জন ভোটার। এছাড়া—

জাপান: ৬৯০ জন

চীন: ৩৬৮ জন

দক্ষিণ আফ্রিকা: ৩৬৩ জন

লিবিয়া: ৬১ জন

মিশর: ৫২ জন

উগান্ডা: ১৯ জন

মোজাম্বিক: ১৫ জন

এ ছাড়া মরিশাসে ১৪ জন, নাইজেরিয়া ও লাইবেরিয়ায় ১১ জন করে, বতসোয়ানা ৯ জন, রিপাবলিক অব কঙ্গো ৬ জন, তানজানিয়া ৫ জন এবং কেনিয়া ও মরক্কো থেকে ৪ জন করে প্রবাসী ভোটার নিবন্ধন করেন।

কর্মকর্তারা জানান, প্রথম পর্বে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মোট ৫২টি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। দেশের ভেতরের তিন ধরনের ভোটার ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের আওতায় থাকবেন। যেসব প্রবাসী প্রথম পর্বে নিবন্ধন করতে পারবেন না, তারা পরবর্তী সময়েও এই সুবিধা পাবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটি প্রবাসী এবং দেশের ভেতরের ভোটারদের ডিজিটালভাবে নিবন্ধনের সুযোগ তৈরি করেছে।

উদ্বোধনের দিনই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন ৩,৩৯১ জন। এর মধ্যে ৩,২০৪ পুরুষ এবং ১৮৭ নারী ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ডিজিটাল প্রক্রিয়া সহজ হওয়ায় নিবন্ধনের হার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31