IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া

ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের গুণি অভিনেত্রী জয়া বচ্চন। প্রায়ই নানা রকম বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেনি তিনি। বিশেষ করে সাংবাদিক, ফটোগ্রাফারদের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই সাপে নেউলের মতো। বহুদিন ধরেই ফটোগ্রাফারদের প্রতি বিরাগ প্রকাশ করে আসছেন। অনুষ্ঠান হোক কিংবা জনসমাগম, তার সামনে ক্যামেরা উঠলেই বিরক্তি ঝরে পড়ে কথায়-অভিব্যক্তিতে।

সম্প্রতি সাংবাদিক বারখা দত্তকে দেওয়া এক আলোচনায় তিনি ফটোগ্রাফারদের নিয়ে আরও কড়া মন্তব্য করেন। বলেন, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তারা ‘নোংরা আঁটসাঁট প্যান্ট পরে’ ছবি তোলার নামে অশিক্ষিত আচরণ করেন।

জয়ার এমন মন্তব্যে ক্ষুব্ধ ফটোগ্রাফারদের একাংশ। তারা বলছেন, তার এই ভাষা অপমানজনক। পুরো পেশাটিকেই ছোট করেছেন তিনি। এ কারণে বচ্চন পরিবারকেই বয়কটের কথাও ভাবছেন তারা। বিশেষ করে জয়ার নাতি অগস্ত্যের নতুন ছবি ‘ইক্কিস’র প্রচারণায় না যাওয়ার হুমকিও এসেছে তাদের পক্ষ থেকে।

একজন জনপ্রিয় ফটোগ্রাফার ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে জানান, ‘তিনি ঢালাওভাবে সবাইকে নিয়ে অপমানসূচক কথা বলেছেন। এটা দুঃখজনক। তার মতো নন্দিত তারকার কাছে এ ধরনের আচরণ কেউ প্রত্যাশা করে না। তিনি কেন এভাবে বললেন? তার নাতনি অগস্ত্যের নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। যদি আমরা প্রচারণায় না যাই তাহলে কী হবে?’

ওই ফটোগ্রাফার আরও মনে করিয়ে দেন, অমিতাভ বচ্চন প্রতি রোববার ভক্তদের উদ্দেশে বাড়ির বাইরে আসেন। সেটিও ফটোগ্রাফাররাই নিয়মিত কাভার করেন।

আরেক আলোকচিত্রী জানান, জয়া বচ্চন ডিজিটাল যুগের সঙ্গে তাল মেলাতে পারেননি। নাতিরা অন্তত তাকে বোঝানোর চেষ্টা করতে পারতেন। অন্য একজন ফটোগ্রাফার বলেন, ‘আমরা সবসময় তারকাদের ব্যক্তিগত ব্যাপারকে সম্মান করি। কতবার অনুরোধে আমরা কোনো ছবি ছড়াইনি। কাউকে অপমান করার অধিকার উনার নেই। তাই আমরা নিজেদের সম্মান রক্ষার জন্য জয়া বচ্চন ও তার পরিবারকে কোনো রকম কাভার করব না বলে ভাবছি।’

জয়া বচ্চনের এই মন্তব্য ও ফটোগ্রাফারদের প্রতিক্রিয়া নিয়ে এখন বলিউডে তুমুল আলোচনা চলছে।
তবে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031