IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিডিআর হত্যাকাণ্ড, আইজিপি প্রত্যাহার ইস্যুতে নীরব স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড, আইজিপি প্রত্যাহার ইস্যুতে নীরব স্বরাষ্ট্র উপদেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক ভলান্টিয়ার–২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবীদের প্রশংসায় দীর্ঘ বক্তব্য দিলেও, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রত্যাহার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে নীরব থাকেন।

শুক্রবার সকালে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা আইজিপিকে সরিয়ে দেওয়ার দাবিতে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসা এবং তাকে সরানোর দাবিতে আইনজীবীদের নোটিশ পাঠানো—উভয় বিষয় নিয়েই আলোচনা-সমালোচনা চলছে। কমিশনের প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহারুল আলম ছিলেন এসবি প্রধান। গতবছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়।

অস্ত্র উদ্ধারে ‘সরকারের ব্যর্থতা আছে কি না’ জানতে চাইলে জাহাঙ্গীর আলম স্পষ্ট করে বলেন, ‘এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই। উদ্ধার হচ্ছে, উদ্ধার হতে থাকবে।’ কিন্তু আইজিপিকে সরানো প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।

অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি বলেন, ভলান্টিয়াররা আজ সত্যিকারের জনগণের বন্ধু হয়ে উঠেছে। দেশের ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা দুর্যোগ মোকাবেলায় বড় শক্তি।

তিনি আরও বলেন, ভূমিকম্প–অগ্নিদুর্যোগে স্বেচ্ছাসেবকরা ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন—এটা দেশের জন্য আশাব্যঞ্জক।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রত্যেক আইনই জনগণের জন্য। জনগণের সুবিধা নিশ্চিত করতেই এই আইন করা হয়েছে।’

অনুষ্ঠানে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ারকে সম্মাননা দেওয়া হয়। অতিথিকে ‘গেস্ট অব অনার’ সম্মানও প্রদান করেন স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানের শেষে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের মানুষের জন্য যে সেবা আপনারা দিচ্ছেন, তা জাতি চিরদিন মনে রাখবে। এই সেবার প্রতিদান পরকালেও পাবেন।’

এদিকে বৃহস্পতিবার বিকালে আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ নামের একটি সংগঠন। এদিন তারা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হয়। পড়ে তারা স্মারকলিপি দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জাহেদ কামাল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31