IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> ‘বারাণসী’র রেকর্ড সৃষ্টির আভাস, বিশ্বজুড়ে আলোচনায় সিনেমাটি

‘বারাণসী’র রেকর্ড সৃষ্টির আভাস, বিশ্বজুড়ে আলোচনায় সিনেমাটি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘আরআরআর’র বিশ্বজয়ী সাফল্যের পর আবারও বাজিমাতের প্রস্তুতি নিচ্ছেন এস এস রাজামৌলি। তার পরবর্তী ছবি ‘বারাণসী’ মুক্তির এখনো এক বছরেরও বেশি বাকি, কিন্তু এরই মধ্যে ঘিরে উঠেছে তুমুল উত্তেজনা। মহেশ বাবুকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মিত হচ্ছে এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার মহাকাব্য; দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে।

২০২৭ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘বারাণসী’। তবে ইন্ডাস্ট্রি সূত্র বলছে, মুক্তির আগেই শুধু গ্লোবাল স্ট্রিমিং রাইটস বিক্রি করে ছবিটি আয় করতে পারে প্রায় ১০০০ কোটি রুপি। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলোতে রাজামৌলির নতুন সিনেমা এখন যেন সবচেয়ে আকর্ষণীয় সম্পদ।

সূত্রের দাবি, ‘আরআরআর’র অস্কারজয়ী যাত্রার পর রাজামৌলি এখন বৈশ্বিক বাজারে একটি ব্র্যান্ড। এর আগে ‘বাহুবলী ২’ বিদেশে আয় করেছিল ৬২ মিলিয়ন ডলারেরও বেশি। ফলে তার নতুন ছবিকে ঘিরে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে বিডিং-ওয়ার। ওটিটি জায়ান্টগুলো হলিউড-মানের অঙ্ক বিবেচনা করছে, যা শেষ পর্যন্ত ১০০০ কোটির কাছাকাছি পর্যন্ত যেতে পারে।

এই অংক বাস্তবায়িত হলে মুক্তির আগেই ভারতীয় ছবির ডিজিটাল স্বত্ব বিক্রির ইতিহাসে রেকর্ড গড়বে ‘বারাণসী’। সেই সঙ্গে যদি স্যাটেলাইট, মিউজিক ও প্রেক্ষাগৃহের স্বত্ব যোগ করা হয়, তবে ছবিটি এরই মধ্যে সবচেয়ে বড় ভারতীয় প্রজেক্টগুলোর একটি হিসেবে অবস্থান করছে।

গত ১৫ নভেম্বর রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত ‘গ্র্যান্ড গ্লোব ট্রটার’ ইভেন্টে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতি এই প্রত্যাশাকে আরও উসকে দিয়েছে। শুধুমাত্র সিনেমার ঘোষণাকে কেন্দ্র করে এমন আয়োজন ভারতীয় বিনোদনে বিরল।

এদিকে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে পৃথ্বীরাজ সুকুমারনের ভয়ংকর অবতার ‘কুম্ভ’-এর ফার্স্ট লুক, আর প্রিয়াঙ্কা চোপড়ার ‘মন্দাকিনী’ চরিত্রের মোহনীয় উপস্থিতি। দুই ঝলকই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

সব মিলিয়ে বলা যায়, রাজামৌলির ‘বারাণসী’ আরেকটি সিনেমা নয়-এটি এক আন্তর্জাতিক মানের সিনেম্যাটিক ইভেন্ট, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ভারতসহ বিশ্বজুড়ে ভক্তরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031