IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> রাগের সঙ্গে রক্তচাপের কি কোনো সম্পর্ক আছে?

রাগের সঙ্গে রক্তচাপের কি কোনো সম্পর্ক আছে?

ছবি : সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কথায় কথায় অনেককেই মাথা গরম করতে দেখা যায়। আর মাথা গরম করলে রক্তচাপ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এমনটি প্রায়ই শোনা যায়। তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্নকথা। রাগের সঙ্গে নাকি রক্তচাপের কোনোই সম্পর্ক নেই। মানসিক চাপের সময় রক্তচাপ সাময়িকভাবে বাড়ে—এটা ঠিক। কিন্তু দীর্ঘমেয়াদি উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশন তৈরি করার ক্ষেত্রে রাগ বা ক্রোধের সরাসরি কোনো ভূমিকা নেই।

এ বিষয়ে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ড. নাগামল্লেশ জানিয়েছেন, রক্তচাপ কিংবা হাইপারটেনশনের সঙ্গে রাগের সরাসরি কোনো সম্পর্ক নেই। উচ্চ রক্তচাপ মূলত বয়স, জিনগত কারণ এবং জীবনযাত্রার ওপর নির্ভর করে। ৪০-৫০ বছরের বেশি বয়সিদের এটি নিয়ম করে পরীক্ষা করানো উচিত।

তিনি বলেন, তবে বর্তমানে ধূমপান, অস্বাস্থ্যকর ও অলস জীবনযাত্রার কারণে কম বয়সিদের মধ্যেও উচ্চ রক্তচাপ দেখা যায়। তাই রাগের পাশাপাশি ধূমপান, মদপান, অতিরিক্ত ভোজন কিংবা অপর্যাপ্ত ঘুমের মতো খারাপ অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদি হাইপারটেনশনের আসল কারণ।

ড. নাগামল্লেশ আরও বলেন, ক্রোধ একটি মনস্তাত্ত্বিক বিষয়। এটি হৃৎপিণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। হৃৎপিণ্ড হলো একটি রক্ত পাম্প করার পেশি মাত্র। রাগের তীব্র প্রকাশ সাময়িকভাবে রক্তচাপ বাড়ালেও, এটি স্থায়ী হাইপারটেনশন তৈরি করে না।

চলুন জেনে নিই হাইপারটেনশনের মূল কারণ—

১. রাগ ক্ষণিকের জন্য রক্তচাপ বাড়িয়ে তোলে, কিন্তু দীর্ঘস্থায়ী হাইপারটেনশন তৈরি করে না।

২. বয়স, জিন, অতিরিক্ত লবণ খাওয়া, স্থূলতা এবং অলস জীবনযাত্রা উচ্চ রক্তচাপের প্রধান কারণ।

৩. ফাস্টফুড, ডেস্ক জব এবং ব্যায়ামের অভাবে ৩০-৪০ বছর বয়সিদের মধ্যে রক্তচাপ বেড়ে যায়। তাই আপনার হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে মেজাজ নয়, জীবনযাত্রার নিয়ন্ত্রণ জরুরি।

যেভাবে সতর্ক হবেন—

১. শান্ত মানুষেরও উচ্চ রক্তচাপ থাকতে পারে।

২. রাগ নিয়ন্ত্রণে রাখতে প্রাণায়াম করুন।

৩. ৩০ বছরের পর একবার রক্তচাপ পরীক্ষা করান।

৪. ধূমপান ছাড়ুন এবং শরীরচর্চা করুন। বাইরে থেকে কেনা খাবার কমিয়ে দিন। এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31