IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> আবারও আইনি জটিলতায় শাহরুখপুত্র আরিয়ান খান

আবারও আইনি জটিলতায় শাহরুখপুত্র আরিয়ান খান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও আইনি ঝামেলায় জড়ালেন। বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে জনসমক্ষে ‘অশালীন’ ইঙ্গিত করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা।

ঘটনা ঘটেছে ২৮ নভেম্বর। ওই দিন ব্যক্তিগত কাজের সূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান। রাতে অশোকনগর এলাকার একটি পাবে দুই বন্ধুর সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। অভিযোগ, বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে আরিয়ান জনসমক্ষে মধ্যমা প্রদর্শন করে অশোভন ইঙ্গিত করেন। মুহূর্তেই সেই দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেন উপস্থিত কেউ।

ভিডিও প্রকাশ্যে আসতেই ওয়েজ হুসেন এস নামের এক আইনজীবী কব্বন থানায় আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি কর্ণাটক রাজ্য মহিলা কমিশনেও লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি-ঘটনার সময় সেখানে অনেক নারী উপস্থিত ছিলেন। আরিয়ানের এমন আচরণ তাদের শুধু অস্বস্তিতে ফেলেনি, অপমানিতও করেছে। পাশাপাশি বেঙ্গালুরুর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে স্বতঃপ্রণোদিত মামলাও নেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

২০২১ সালের মাদক মামলায় নাম জড়ানোর পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না আরিয়ানের। সম্প্রতি তার পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়েও আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। নতুন করে অশালীন ইঙ্গিতের অভিযোগ আবারও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031