ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ফেন্সিডিলসহ হাসেম রানা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসেম রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া এলাকার এমরান আলীর ছেলে।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হাসেমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৫৯ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


