ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেপুরে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ারামূলে ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মহাদেবপুর সদর ইউনিয়নের খোশালপুর গ্রামের ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন, একই গ্রামের কিনু মন্ডলের ছেলে হারেজ, তরিকুল ইসলামের ছেলে আসলাম হোসেন, উমির উদ্দিনের ছেলে ইউনুস আলী, সদরের দুলালপাড়ার মৃত হযরত আলীর ছেলে রবি হোসেন, সাগুনা গোপালপুর গ্রামের মানিকের ছেলে আব্বাস, শরমইল গ্রামের হারেজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান, হাফেজ মন্ডলের ছেলে নছের আলী, হোসেন আলীর ছেলে রিপন হোসেন, বুদু মন্ডলের ছেলে হোসেন উদ্দিন, খাজুর ইউপির জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী কামরুন নাহার। মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. শহিদুল ইসলাম।


