IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগ

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়েঅগ্নিসংযোগ করছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে সঠিক সময় নিশ্চিত করতে পারেননি তারা। সকালে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে নির্বাচন অফিসের প্রহরী ও স্থানীয় বাসিন্দারাআগুন নিয়ন্ত্রণে আনে।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ের ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দু’তলায় ছিলাম। ধোঁয়া ওআগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচনঅফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছুনথি ক্ষতিগ্রস্থ হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমের পেছনের জানালার পাশ থেকে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে ভালো বিষয় হচ্ছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফরা নিভাতে সক্ষম হয়েছেন। আমরা সবদিক বিবেচনা করছি। এটা কোনো নাশকতার ঘটনা, না কি এক্সিডেন্টলি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেন মাতুব্বর বলেন, ভোরে কিছু দুস্কৃতিকারী নির্বাচনী অফিসে আগুন দেয়ার চেষ্টা করেছিল। এতে নিচ তলায় কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীমোতায়েন করা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন অফিস পরিদর্শনে যান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রুদ্ধদ্বারবৈঠকে বসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31