IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আলী আশরাফ মাসুম।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে রাজশাহী বিসিকি এ এসে মনোনয়ন সম্পর্কে জানতে চাইলে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ম্যানডেট বাস্তবায়ন জরুরি। তিনি ২০২২ও ২৩ সালেই এই ম্যানডেট দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এবার আর কেউ মেনে নেবেনা। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী যদি কোন নির্দিষ্ট দলের পক্ষে কাজ করে সেটা হবে অত্যন্ত খারাপ। আর এটা জনগণ এবার মানবেনা বলে জানান তিনি।
নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ন নিরপেক্ষ। নির্বাচনী তপশিল ঘোষনা হয়েছে।

এজন্য তিনি নির্বাচনী এলাকায় এখন কোন ভোট চাচ্ছেন না। নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক তিনি ধানের শীষে ভোট চাইবেন। বর্তমানে তিনি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রচারণা করছেন। সেইসাথে আগামীতে বিএনপি জনগণের জন্য কি কি করবে তা তুলে ধরছেন বলে উল্লেখ করেন মিলন।

মনোনয়ন উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করলাম।নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য শনিবার পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির দলীয় প্রার্থী, এক জন জামায়াতে ইসলামীর প্রার্থী আর অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থী।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম মাস্টার, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, এডভোটেক পারভেজ তৌফিক জাহেদী, জিয়া পরিষদ রাজশাহী জেলা কমটির সহ-সভাপতি ইঞ্জিয়ার অধ্যাপক আকতারুজ্জামান ও সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুলসহ পবা-মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31