IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় প্রাক্তন জামাইর পিটুনিতে হাসপাতালে সাবেক স্ত্রী ও শাশুড়ি

বাঘায় প্রাক্তন জামাইর পিটুনিতে হাসপাতালে সাবেক স্ত্রী ও শাশুড়ি

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ডিভোর্সের পরও বিরোধ থামেনি। ডিভোর্স প্রাপ্ত স্ত্রী ও তার শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে এক প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার( ২১-১২-২০২৫) রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চলতি মাসের ১৫ তারিখে ওই দম্পতির মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়। তবে ডিভোর্সের পরও বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল। পরে সাবেক স্ত্রী ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সাবেক জামাই তাদের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত শ্রাবনী ও তার মা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের বাসিন্দা। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে একই উপজেলার জোতরাঘ গ্রামের ইয়ার আলীর ছেলে লালন উদ্দীনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর ও ৭ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। লালন পেশায় গড়গড়ি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে কর্মরত।

অভিযোগ করে শ্রাবনী বলেন, ডিভোর্সের পরও প্রাক্তন স্বামী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ এ হামলার মাধ্যমে তাদের জীবন হুমকির মুখে পড়েছে। রোববার সকাল ৬টায় ঈশ্বরদী ইপিজেড এ যাওয়ার জন্য তার মা হোসনেয়ারা সরের হাট স্কুল মাঠে পৌছে দিতে আসেন। স্কুল মাঠের পাশে ইউনিয়ন পরিষদ। লালন সেখানেই ছিল।

আমাদের দেখা মাত্রই লোহার রড দিয়ে আমাকে ও আমার মাকে মারধর করে লালন । এতে ঘাড়ে,পিঠে ও কপালে আঘাত প্রাপ্ত হন তারা। একই সুরে কথা বলেন শ্রাবনীর মা হোসনেয়ারাও। ঘটনার পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। এবিষয়ে থানায় লিথিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রাক্তন স্বামী লালনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন, পরে ফোন দিয়েন এখন কথা বলার সময় নেই।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31