IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> প্রবীণ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান

প্রবীণ ও প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক : মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব জীবনচিত্র গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। একই সঙ্গে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকাভুক্তি নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর সিএন্ডবি মোড়ে রেইনী পার্ক রেস্টুরেন্টে কারিতাস বাংলাদেশ রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ‘পিডব্লিউডি ও সিনিয়র সিটিজেনদের পরিস্থিতি নিয়ে মিডিয়া ক্যাম্পেইন: কমিউনিটিতে তাদের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

আলোচনায় বলা হয়, সরকারের পক্ষ থেকে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি থাকলেও অজ্ঞতা, তথ্যঘাটতি ও প্রশাসনিক জটিলতার কারণে অনেকেই এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে এসব বঞ্চিত মানুষের কথা সামনে আনা গেলে তাদের অধিকার নিশ্চিত করা সহজ হবে।

বক্তারা আরও বলেন, দুর্বল গোষ্ঠী—বিশেষ করে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত না করা হলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। সচেতনতা সৃষ্টি, নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ এবং ইতিবাচক সামাজিক মনোভাব গঠনে গণমাধ্যম কার্যকর অনুঘটক হিসেবে কাজ করতে পারে।

দুর্বল গোষ্ঠী বিশেষ করে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের (এসডিডিবি) ব্যাপক সামাজিক অন্তর্ভুক্তির প্রচার প্রকল্পের আওতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন। তিনি বলেন, “প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; বরং তারা আমাদের অভিজ্ঞতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধের ধারক। তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ—উভয়ের দায়িত্ব।”তিনি আরও বলেন, সরকারি সেবা গ্রহণে তারা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন, সেগুলো চিহ্নিত করে সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সুরক্ষা কর্মসূচি, স্বাস্থ্যসেবা, সহজ যোগাযোগব্যবস্থা ও প্রবেশযোগ্য অবকাঠামো নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। তিনি বলেন,“এসডিডিবি প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কণ্ঠস্বর সমাজ ও নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা। সামাজিক অন্তর্ভুক্তি শুধু সহানুভূতির বিষয় নয়; এটি একটি মৌলিক মানবাধিকার।”তিনি জানান, প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা হচ্ছে, যাতে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা সম্মানজনক ও নিরাপদ জীবনযাপন করতে পারেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুনসী ইসরাইল হোসেন। তিনি বলেন, দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু সেই অনুপাতে সেবাব্যবস্থা ও সামাজিক প্রস্তুতি গড়ে ওঠেনি। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও নানামুখী বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধানে নীতিগত সংস্কারের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের সাবেক সভাপতি ও রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভার রোজারিও। তিনি বলেন, “একটি মানবিক সমাজ গঠনের মাপকাঠি হলো—সেই সমাজ দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি কতটা সংবেদনশীল।” ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আবুল কালাম সাহিদ। জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এসডিডিবি) আগষ্টিন রাতিয়া নুনিয়ার সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য দেন সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা উদয় আঞ্জেলো রোজারিও, সমাজসেবা কর্মকর্তা ড. মো. হামিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি আল মামুন। প্রতিবন্ধীদের পক্ষে বক্তব্য দেন রজনীগন্ধা প্রতিবন্ধী সংস্থার সভাপতি আসাদুজ্জামান রাশেদ। তিনি বলেন, প্রতিবন্ধী ভাতা ও সুযোগ-সুবিধার পরিমাণ খুবই কম। এ ক্ষেত্রে কারিতাস বাংলাদেশের সহযোগিতা প্রশংসনীয় উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।
আলোচনায় জানানো হয়, স্বাস্থ্যসেবা প্রাপ্তি, কর্মসংস্থান, চলাচলের সুযোগ, সামাজিক স্বীকৃতি ও তথ্যপ্রাপ্তিতে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; গণমাধ্যম, উন্নয়ন সংস্থা ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। অংশগ্রহণকারীরা বলেন, পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া প্রকৃত সামাজিক অন্তর্ভুক্তি সম্ভব নয়। সভা শেষে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে মিডিয়া ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31