IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> জাতীয় >> লিড নিউজ >> নির্বাচন আইন মেনে কাজ করতে মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশ

নির্বাচন আইন মেনে কাজ করতে মাঠ প্রশাসনকে সিইসির নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এই সংকটময় সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন এবং সবার প্রতি সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। সভায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, “দেশটা আমার-আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে, সঠিক অবস্থায় রেখে দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি। আর আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, তাহলে আমার ঘুম হারাম।”

ভোট আয়োজনের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব, কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই ক্রান্তিলগ্নে যদি আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা জবাব দিতে পারবো না।”

রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট মাঠ প্রশাসনকে আইন-কানুনের আলোকে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আমি আশা করব, আমরা সবাই মিলে যে গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। এখানে কোনো ধরনের বিচ্যুতি হবে না। আপনারা সঠিক কাজটি সঠিক সময়ে, কার্যকরভাবে করবেন।”

আইনের শাসন বাস্তবে দেখিয়ে দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমি আগেও বলেছি—আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, আমরা তা থেকে মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে সঠিক ও সুন্দর নির্বাচন করা সম্ভব, আর তা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।”

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, “আপনারা যারা মাঠে আছেন, তারা আইনের শাসন নিশ্চিত করবেন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন।”

তিনি বলেন, “সারা বাংলাদেশের প্রশাসন এখানে উপস্থিত। আপনারা যখন বুক ফুলিয়ে সাহসী ভূমিকা রাখবেন, তখন আমিও সাহসী হব। আপনার প্রতিটি সঠিক কাজ আমাকে সাহস দেবে। আপনারা যখনই আইন প্রতিষ্ঠার জন্য সাহসী পদক্ষেপ নেবেন, বিধি-বিধানের আলোকে কাজ করবেন—ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশেই থাকবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31