IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে মৎস্য চাষের নামে মটর স্থাপন করে সেচ বানিজ্য

তানোরে মৎস্য চাষের নামে মটর স্থাপন করে সেচ বানিজ্য

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় সিন্ডিকেট চক্র কে ম্যানেজ করে মৎস্য চাষের নামে মটর স্থাপন করে বিএমডিএর কমান্ড এরিয়ায় জমিতে সেচ কার্যক্রম করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির শ্রীখন্ডা দমদমা গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা।

এঘটনায় বিল থেকে ভাসমান সেচ পরিচালনা কারী জহির মোল্লা ও গভীর নলকূপের অপারেটর হিরা খাতুন বাদি হয়ে অবৈধ সেচ পরিচালনা কারী মৎস্য মটরের মালিক মুন্তাজ পাইক, মুন্তাজ মন্ডল এবং বাদল মন্ডলকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার এবং সেচ কমিটির সভাপতি ইউএনওর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা কৃষি অফিসার, সহকারী প্রকৌশলী বিএমডিএ ও তানোর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে অবৈধ সেচ কার্যক্রম পরিচালনা কারীদের চিঠি দেয়া হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় বৈধ অবৈধ সেচ পরিচালনা কারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অবৈধ সেচ বন্ধ না হলে ঘটতে পারে সংঘর্ষের মত ঘটনা বলেও শক্কিত কৃষকরা।

গভীর নলকূপের অপারেটর হিরা খাতুন অভিযোগে বলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির শ্রীখন্ডা মৌজার অন্তর্গত গভীর নলকূপ রয়েছে। নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পেয়ে নিয়ম অনুযায়ী সেচ কার্যক্রম পরিচালনা করে আসছি। এঅবস্থায় শ্রীখন্ডা গ্রামের মুন্তাজ মন্ডল ও বাদল মন্ডল মৎস্য চাষের নাম করে মটর স্থাপন করেন। স্থাপন করে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করে গভীর নলকূপের স্কীমের মধ্যে সেচ দিচ্ছেন। গভীর নলকূপের স্কীমে প্রায় ২৫০ বিঘা জমি রয়েছে।

অবৈধ সেচ পরিচালনা কারী বাদলের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি, ঘটনার সত্যতা শিকার করে বলেন, মৎস্য চাষের জন্য মটর স্থাপন করা হয়েছিল। কিন্তু গভীর নলকূপ থেকে সঠিক ভাবে সেচ পায়না কৃষকরা। এজন্য কৃষকদের দাবির প্রেক্ষিতে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করে সেচ দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ নিষেধ করলে সেচ বন্ধ করে দিব।

আরেক অভিযোগ কারী ভাসমান মটরের মালিক জহির মোল্লা জানান, বিগত ৩০/৩৫ বছর ধরে ডিজেল দিয়ে বিলকুমারী বিল থেকে পানি তুলে সেচ দিয়ে আসছি । কিন্তু শ্রীখন্ডা দমদমা গ্রামের মুন্তাজ পাইক মৎস্য চাষের নামে মটর স্থাপন করে আমার স্কীমের ভিতরে আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করে সেচ কার্যক্রম পরিচালনা করছেন। যা সম্পূর্ণ রুপে অবৈধ।

অবৈধ সেচ পরিচালনা কারী মুন্তাজ পাইককে ফোন দেয়া হলে তার ছেলে রিসিভ করে বলেন, কোন ধরনের সেচ দেয়া হচ্ছে না।

কৃষকরা জানান, উপজেলা জুড়ে পল্লী বিদ্যুৎ মৎস্য, পোল্ট্রি খামার ও বাগান বাড়ির নামে শতশত মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে । এসব মটর থেকে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে অবৈধ ভাবে সেচ পরিচালনা করছেন। একারনে উপজেলায় ভূগর্ভস্থ পানির লেয়ার দিনের দিন নিচে নামতেই আছে। অবৈধ ব্যক্তি মালিকানা বোরিংয়ের নিচে পড়ে শিশু সাজিদ মারা গেলেন। টনক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু অবৈধ সেচ বোরিং কার্যক্রম বন্ধ হয়নি। কৃষি মন্ত্রণালয় থেকে এউপজেলায় নতুন ভাবে সেচ মটর স্থাপনে নিষেধাজ্ঞা দিলেও কোন কার্যকর হচ্ছে না। এমনকি আবাসিক মটর থেকেও নিয়োমিত সেচ দেয়া হচ্ছে। পানি বানিজ্যের কারনে প্রতি নিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। আবার সেচ নিয়ে চলে ব্যাপক নৈরাজ্য। দ্রুত সময়ের মধ্যে এসব বন্ধ করা দরকার।

পল্লী বিদ্যুৎ তানোর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিমের সাথে মোবাইলে

যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর দুই মৎস্য চাষের নামে মটর স্থাপন কারীকে চিঠি দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। উপজেলায় কতটা মৎস্য চাষের, কতটা পোল্ট্রি খামার ও কতটা বাগানের নামে মটরে বিদ্যুৎ সংযোগ দেয়া আছে জানতে চাইলে তিনি জানান, আমি মিটিংয়ে আছি পরে কথা বলছি। পরে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। বিএমডিএর সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) দায়িত্ব প্রাপ্ত জামিনুর রহমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি ইউএনও নাঈমা খানের সরকারি মোবাইলে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি। একারনে এসংক্রান্ত তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31