IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ন্যায্য দাম না পাওয়া, খরচ বৃদ্ধি ও গাছে তুলনামুলক ভাবে আম না আসায় কেটে ফেলা হচ্ছে আমের বাগান

ন্যায্য দাম না পাওয়া, খরচ বৃদ্ধি ও গাছে তুলনামুলক ভাবে আম না আসায় কেটে ফেলা হচ্ছে আমের বাগান

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : দেশ জুড়ে সুনাম রাজশাহী আমের জন্য বিখ্যাত। আর সেই সুনাম মুলত চারঘাট ও বাঘা অঞ্চলের আম নিয়ে। আমের ন্যায্য দাম, অস্বাভাবিক ভাবে আম উৎপাদনের খরচ বৃদ্ধি ও আম গাছে তুলনামুলক ভাবে আম না আসাসহ বিভিন্ন কারনে আম গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে আম চাষ থেকে মুখ ফিরিয়ে উজাড় করা হচ্ছে আমের বাগান। রাজশাহী জেলায় গেল দুই বছরে ১ হাজার হেক্টরের বেশি আমের গাছ কাটা হয়েছে।

আমচাষি ও ব্যবসায়ীদের দাবি, গত ৫/৬ বছর ধরে আম বাগান থেকে আসেনি কাঙ্খিত কোন সুফল। ফলে চাঙা হয়নি আমের বাজার। তাই বাধ্য হয়ে আমবাগান কেটে ধান, গম, সবজি, আদা, হলুদ, পেয়ারা, বরই, ড্রাগন ইত্যাদি চাষে ঝুঁকছেন চাষিরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সরকারি হিসাব অনুযায়ী গত ২ বছরে রাজশাহী অঞ্চলে ১ হাজার ৭১৪ হেক্টর আম কেটে ফেলা হয়েছে। এর মধ্যে শুধু চারঘাট উপজেলাতেই কেটে ফেলা হয়েছে ৪১৬ হেক্টর জমির আমের বাগান। অন্যদিকে বাঘায় কাটা হয়েছে ৫১০ হেক্টর জমির আম বাগান।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলার কেটে ফেলা ১৯ হাজার হেক্টর আম বাগানের মধ্যে সবচেয়ে বেশি আমের গাছ কাটা হয়েছে জেলার চারঘাট ও বাঘা উপজেলায়। আম প্রধান এলাকায় এভাবে আমের গাছ কেটে ফেলায় অর্থনৈতিক ভাবে এ অঞ্চল মারাক্তক ভাবে ক্ষতির মুখে পড়েছে। অনেক আম চাষী ও ব্যবসায়ীরা আম ব্যবসা ও চাষ বন্ধ করে দিয়ে এখন বিকল্প পেশার দিকে ছুটছেন। ফলে বছরের পর বছর ধরে চলছে আম বাগান কাটার হিড়িক।

চারঘাট উপজেলার বুদিরহাট এলাকার আম চাষী আব্দুল মান্নাফ বলেন, প্রায় সাড়ে ৫ বিঘা বিঘা জমিতে খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালির মতো জাতের আম গাছ রোপণ করেছিলাম। সেই বাগান এবার কেটে ফেলা হয়েছে। আম উৎপাদনে এখন ব্যাপক খরচ। বছর জুড়ে খরচ করে শেষ সময়ে গাছে আসেনা কাঙ্খিত উৎপাদন। এতে প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে। তাই আম বাগান কেটে অন্য ফসল ফলানোর চেষ্টায় আম বাগান কেটে ফেলা হচ্ছে।

উপজেলার নিমপাড়া এলাকার চাষি আবু সাঈদ হিরু বলেন, বছরে একটি ফসলের উপর নির্ভিেশল। বছর শেষে গাছে ফল না আসলে মাথায় কাজ করে না। আবার যে পরিমান আম ধরে তা বিক্রি করে খরচ উঠে না। তাই অনেকটা বাধ্য হয়ে আম বাগান কেটে অন্য ফসল করার চেষ্টা করছি।

চারঘাটে বিশিষ্ট আম ব্যবসায়ি শিক্ষক আব্দুল মান্নাফ বলেন, এক সময় রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমানে আম হতো। এখন রাজশাহীর পরিবর্তে বিভিন্ন জেলায় ব্যাপক আম চাষ হচ্ছে। রাজশাহীর পার্শ্ববর্তী নওগা ও সাতক্ষীরা জেলায় এখন ব্যাপক আম চাষ হচ্ছে। আর এসব অঞ্চলের আম রাজশাহীর চেয়ে অনেক আগে বাজারে আগে আসে। ফলে নওগা ও সাতক্ষিরা অঞ্চলের চাষী আমের ভালো দাম পান।

রাজশাহী কৃষি সম্প্রসারন চারঘাট উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, এ অঞ্চলের কিছু এলাকায় আম গাছ কর্তন করা হচ্ছে। তবে আম গাছ কেটে ফেলা হলেও ওই সকল জমিতে আবার নতুন ভাবে উৎপাদনশিল আম গাছ লাগানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31