IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় অর্থ ফেরতের দাবিতে রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতি মালিকের বিরুদ্ধে মানববন্ধন

বাগমারায় অর্থ ফেরতের দাবিতে রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতি মালিকের বিরুদ্ধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে গ্রাহকরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা জানান, ২০১৫ সালে বাগমারা উপজেলার কলেজ মোড় এলাকার আবেদ সুপার মার্কেটে অবস্থিত রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতি লিমিটেড–এ বিভিন্ন অংকের অর্থ জমা রাখেন তারা। এনজিওটির মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব অর্থ সংগ্রহ করেন। তবে দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বর্তমানে এনজিও মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম গা ঢাকা দিয়ে রয়েছেন। অফিসটি নামমাত্র চালু থাকলেও সেখানে গেলে সংশ্লিষ্ট গ্রাহকদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। বারবার যোগাযোগের চেষ্টা করেও তারা কোনো সমাধান পাচ্ছেন না। এতে করে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন শাহিন আলম, আব্দুল আজাদ, জয়বর আলী, ফজের আলী, আহাদ আলী, সাজেদুর রহমান, জহুরুল ইসলাম, তানজিলা আক্তার, নাইস আক্তার ও শ্যামলী খাতুন। তারা বলেন, জমাকৃত অর্থ ফেরত না পাওয়ায় কেউ চিকিৎসা করাতে পারছেন না, কেউ সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই ধার-দেনার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।

মানববন্ধনে আশরাফুল ইসলাম ওরফে সাদ্দামের কার্যক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্য গ্রাহকসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার জোর দাবি জানান।

ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এদিকে এনজিও মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দামের ফোন নাম্বার বন্ধ থাকায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31