IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> খেলা >> রাজশাহী ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী ক্যাডেট কলেজ এর ৫৮ তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলেজ মাঠ প্রাঙ্গনে তিন দিনব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজটির অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেজবাহ উদ্দিন আহমেদ,এসপিপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডজুটেন্ট মেজর ফাহিন আহম্দেসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটবৃন্দ।

প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসের ক্যাডেটবৃন্দ ২৭টি ইভেন্টে তিনদিন ব্যাপি এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। সারা বছরের একাডেমিক ও সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে তারিক হাউসকে চ্যাম্পিয়ন ও কাসিম হাউসকে রানার আপ হাউস রানার্স আপ হিসেবে ঘোষনা করা হয়। প্রতিযোগীতায় অসাধারন ক্রীড়া নৈপুন্য দেখানো বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে এই কলেজের শিক্ষার্থীরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক্ষেত্রে উল্লেখ্য যে, রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সাল থেকে অদ্যাবধি শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলায় উত্তরবঙ্গের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুবিদিত। এখানে ক্যাডেটদের তিনটি হাউসে আধুনিক সুযোগ-সুবিধা সহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মেধা ও মনন বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়। হাউসগুলো হচ্ছে যথাক্রমে খালিদ হাউস, কাসিম হাউস ও তারিক হাউস।

রাজশাহী ক্যাডেট কলেজ শিক্ষা ও সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমে প্রভূত সাফল্য অর্জন করে চলেছে। প্রতিবছর এখান থেকে এইচএসসি পাস করে অধিকাংশ ক্যাডেট বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করে। অবশিষ্ট ক্যাডেট মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে নিজেদের অনন্য প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের নৈপুণ্যের স্বীকৃতি ও পুরস্কার লাভ করে যা অন্যদের অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবকমÐলী, প্রাক্তন ক্যাডেট ও বর্তমান ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31