IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ১৯ বছরেরও অধিক সময় পর বাবা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানের সামনে রাস্তায় বাস থেকে নেমে পায়ে হেঁটে সমাধিতে আসেন তিনি। সর্বশেষ ২০০৬ সালে ১লা সেপ্টেম্বর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান।

শুক্রবার বিকেল সাড়ে চারটার পরপর তিনি সেখানে পৌঁছান। এ সময় তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। নেতারকর্মীদের বিশাল ঢলের মধ্যদিয়ে তাকে বহনকারী বাসটি সমাধির দিকে এগিয়ে যায়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা রওনা দেয়ার পর রাস্তার দু’পাশে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। তাকে এক নজর দেখার জন্য সড়কে নেতাকর্মীরা ভিড় জমান।

এর আগে শুক্রবার বাদ জুমা ২ টা ৫৩ মিনিটে তিনি বাসা থেকে বের হন তারেক রহমান। উঠেন সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত সেই লাল সবুজ বাসে।

এদিকে তারেক রহমানকে দেখতে আজ সকাল থেকেই বাসার সামনে জড়ো হন নেতা-কর্মীরা। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যদের পাশাপাশি পুলিশ, র‍্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিরাপত্তায় রয়েছেন।

সরজমিনে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের প্রবেশ মুখে ও ভেতরে রয়েছে কয়েকস্তরের নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব, পুলিশ, বিজিবি। অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে সেখানে আসা দর্শনার্থীদের ওপরে রাখা হয়েছে বিশেষ নজরদারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031