IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানিরাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধারপরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ
Home >> বিনোদন >> টপ নিউজ >> ‘ভালো কাজের জন্য সময় নিয়েছি’

‘ভালো কাজের জন্য সময় নিয়েছি’

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাঁকে দেখবেন একেবারে নতুন রূপে ও ভিন্ন গেটআপে। অপু বিশ্বাস নিজেই জানালেন, এই সিনেমায় তাঁকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’।

এরই মধ্যে সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে। অপু বিশ্বাস জানান, এখন পর্যন্ত তাঁর অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও শিগগিরই শেষ হবে। তিনি বলেন, ‘এই সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।’

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। সিনেমার কারণেই আজ আমি অপু বিশ্বাস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই। তাই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরে দারুণ ভালো লাগছে।’

‘দুর্বার’-এ অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। এই নতুন জুটি নিয়েও উচ্ছ্বসিত অপু।

তিনি বলেন, ‘সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তাঁর অভিনয়ের আমি ভক্ত। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।’ এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলতেও কুণ্ঠা করেননি তিনি।

পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ– দুদিকেই যথেষ্ট যত্নশীল। ‘গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট,’ যোগ করেন তিনি।
নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি অপু বিশ্বাস।

তাঁর ভাষায়, ‘পুরো কাজ শেষ হলে সব বলব।’ তবে দেরিতে সিনেমায় ফেরার বিষয়ে কোনো আফসোস নেই বলেও জানান তিনি। ‘আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে,’ বলেন এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031