IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বিএমডিএ’র অব্যবহৃত গভীর নলকূপের খোলা বোরিং পরিদর্শনে এডিসি

বাগমারায় বিএমডিএ’র অব্যবহৃত গভীর নলকূপের খোলা বোরিং পরিদর্শনে এডিসি

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর গভীর নলকূপের অব্যবহৃত ও খোলা বোরিং স্থান পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সবুর আলী। শনিবার তিনি শুভডাঙ্গা ও গনিপুর ইউনিয়নের মধ্যবর্তী মরাকুড়ী এলাকার একটি গভীর নলকূপের অকেজো বোরিং সরেজমিনে পরিদর্শন করেন।

জানা গেছে, বাগমারা উপজেলা জুড়ে বর্তমানে প্রায় ৭১টি স্থানে গভীর নলকূপের অব্যবহৃত ও খোলা বোরিং রয়েছে। এসব বোরিংয়ের অনেকগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে, যা স্থানীয় জনগণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলায় একটি গভীর নলকূপের খোলা বোরিংয়ে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর প্রশাসন তৎপর হয়। ওই ঘটনার পরপরই রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় বিএমডিএ’র গভীর নলকূপের ব্যবহার অনুপযোগী বোরিংগুলো শনাক্ত ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পানি না ওঠার কারণে অনেক গভীর নলকূপের বোরিং বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই বোরিংগুলোর পাশে অথবা অন্য স্থানে নতুন করে বোরিং স্থাপন করা হয়। নতুন বোরিং চালু হওয়ায় পুরাতন এসব বোরিং স্থান সম্পূর্ণভাবে অব্যবহৃত ও অকেজো অবস্থায় পড়ে থাকে।

কিন্তু এসব পুরাতন বোরিং সঠিকভাবে বন্ধ বা ভরাট না করায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এসব বোরিং স্থান সরেজমিনে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অব্যবহৃত বোরিংগুলো নিরাপদভাবে বন্ধ ও ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা সহ বিএমডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31