ধূমকেতু প্রতিবেক : রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও সংশ্লিষ্ট আইন-নীতির লঙ্ঘন ও বাস্তবায়ন প্রতিবেদন প্রকাশ বিষয়ক আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ তামাক বিরোধী জোট ও “ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাবিøউবিবি ট্রাস্ট)” এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে লফস ঘোড়ামারাস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব জিয়াউল আবেদিন, রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক (অব) ও পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, রাজশাহী বিবি হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার, বাংলাদেশ সংবাদ সংস্থার ড. আইনাল হক।
এসময় গণমাধ্যম কর্মী, শিক্ষক, এ্যাডভোকেট, উন্নয়ন সংস্থার প্রতিনিধগণ উপস্থিত ছিলেন।


