IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুরে স্কুল-মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিয়ামতপুরে স্কুল-মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি কেন্দ্রে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা আর
নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল বৃত্তি পরীক্ষা ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, দুটি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬৮৫জন পরীক্ষার্থী অংশ নেয়। অষ্টম শ্রেণিতে ছিল ৫৮৭জন আর পঞ্চম শ্রেণিতে ছিল ৯৮জন।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৪৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৪৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২২জন।

নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষায় ১১৯জন অংশগ্রহণ করার কথা থাকলেও ১১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত আটজন। আর ইবতেদায়িতে একই বিষয়ের পরীক্ষায় ১০৪ জনের মধ্যে ৯৮জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছয়জন।

প্রথম দিনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031