IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধনগোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগ
Home >> জাতীয় >> টপ নিউজ >> খালেদা জিয়ার জানাজা ঘিরে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে

খালেদা জিয়ার জানাজা ঘিরে কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। গতকাল মঙ্গলবার রাতে ডিএমপি এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে

জানাজার সময় রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্ত/আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নগরবাসীকে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয় সরণি (কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) রোডে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। তাই, যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।

মিরপুর থেকে রমনা-মতিঝিলগামী যানবাহনকে মিরপুর রোডের শ্যামলী থেকে বাঁয়ে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীর গেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করতে বলা হয়েছে।

যেসব সড়কে সীমিত যানবাহন চলবে

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি/ফার্মগেটে সীমিত যানবাহন চলাচল করবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং–এর দিকেও যান চলাচল সীমিত থাকবে। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্স ল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

যেসব স্থানে পার্কিং করা যাবে

ঢাকা মহানগরের যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে বলা হয়েছে। ঢাকার বাইরে থেকে আসা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করা যাবে।

বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও রাস্তায় ডাইভারশন কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930