IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘার পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত , স্ত্রী আহত

বাঘার পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত , স্ত্রী আহত

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘার পদ্মার চরে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছে ।

শনিবার ( ৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া এক টার দিকে বাঘা উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের করালি নওশারা (হবিরচর) গ্রামে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের গুলিতে নিহত সোহেল রানা করালি নওশারা গ্রামের কালু মন্ডলের ছেলে। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়রা জেরিন। তিনি জানান, আহত স্ত্রী স্বাধীনা বেগমের (৩০) আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে।

তাৎক্ষণিক ঘটনার সুত্র জানা না গেলেও নিহতের পরিবারের ধারনা, আগের শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
নিহতের সহোদর ভাই সেন্টু জানান, দুর্বৃত্তরা প্রথমে বাড়ির টিনের বেড়ায় ধাক্কা দিয়ে নাম ধরে ডাকাডাকি করে। স্ত্রী স্বাধীনা জানান, তাদের ডাকে সাড়া না দিলে টিনের বেড়া কেটে কয়েকটি গুলি করে। এসময় মাজার উপরে ও বুকের নীচে গুলি বিদ্ধ হয়। ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে আমাকে ও মেয়েকেও মারধর করেছে।

জানা গেছে, গত বছরের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মার হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কাঁকন বাহিনীর গুলিতে নীচ খানপুর গ্রামের মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬), একই গ্রামের শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হয়। পরের দিন ২৮ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার নদী থেকে লালপুরের হবির চরের বাসিন্দা লিটন হোসেন নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশের ধারণা, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজনই অতর্কিতভাবে গুলি ছুড়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার প্রকৃত রহস্য উন্মোচন এর চেষ্টা করা হচ্ছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31