IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি

রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন।

বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টার মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, কোষাধ্যক্ষ পদে বাংলা ভিশনের ক্যামেরাপারসন সজল মাহমুদ, দপ্তর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হন।

এছাড়াও নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মনোনিত এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দীন ছোটন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। নির্বাচিত হয়েছে।

পরে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, এনসিপি মহানগরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক সাইফুর রহমান হীরক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়লেও তাদের জন্য কোনো স্বতন্ত্র কার্যকর সংগঠন ছিল না। নতুন এই সংগঠন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সমস্যা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন, “রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সংগঠনটি পাশে থাকবে।”

সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা কাজ করব। সকল সহকর্মীর সহযোগিতায় এই সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31