ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়ায় অনুমোদনহীন কসমেটিকস কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
৮ জানুয়ারী সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সাফা কসমেটিক কারখানায় এই অভিযান চালানো হয়েছে।
রানা পারভেজ এর সাফা নামের কসমেটিকস কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। সেই সময় নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও এসময় ক্রিম ও লোশন উৎপাদনের কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনারিজ সামগ্রী জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, উপজেলা বাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও আমরা পুঠিয়া উপজেলায় সকল প্রকার অনৈতিক কাজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


