ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দোয়া কামনায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বদোপাড়া গ্রামবাসীর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ জানুয়ারী সন্ধ্যা ৭ টা সময় শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়ায় এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আবু হায়াত মোহা আসাদুজ্জামান ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা শাখার তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ সোহেল সিরাজী, তারেক জিয়া প্রজন্ম দলের পুঠিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল কাদের, বিএনপি নেতা শহিদুল ইসলাম,শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: খোরশেদ আলম , শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাই আকন্দ, কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো: ইদ্রিস শিলমাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন উদ্দিন, যুগ্ন আহবায়ক মো: আল-আমিন, বিএনপি নেতা আব্দুস সামাদ শাহ, বিএনপি নেতা আফসার আলী, বিএনপি নেতা আব্দুল খালেক গাইন, শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মনজুর রহমান, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


