ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে এই প্রথম সোনালী অতীতের আয়োজনে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
আগামী ( ১৬ই জানুয়ারি ) শুক্রবার বিকাল ৩টা ৩০মিনিটে রাজশাহী স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে ।
এ খেলায় অংশগ্রহণ করবে রাজশাহী সোনালি অতীত বনাম বগুড়া সোনালী অতীত ক্লাব।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহ সভাপতি ও ফিরোজ কবির ফুটবল একাডেমির সভাপতি ওলিউল হক রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসিক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা,সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ।
খেলাটি আয়োজনে থাকছেন দিলদার আলী জনি, রনি, বুলবুল, মামুন, সনি।


