IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণা

স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-৫ আসন (পুঠিয়া-দূর্গাপুর) হতে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন বিএনপি নেতা ও গ্র্যান্ড রিভারভিউ এর স্বত্বাধিকারী জননেতা ইসফা খাইরুল হক শিমুল। কিন্তু কাগজে কিছু অসঙ্গতি থাকায় রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। এ নিয়ে তিনি আপিল করলে মঙ্গলবার মহামান্য হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন বলে জানান ইসফা খাইরুল হক শিমুল।

এ বিষয়ে জানতে চাইলে শিমুল বলেন, তিনি আশাবাদী ছিলেন তাঁর মনোনয়ন বৈধ হবে। সৃষ্টিকর্তা তাঁর দিকে বিশেষ রহমত করেছেন। তাঁর মনোনয়ন বৈধ হওয়ায় পুটিয়া-দূর্গাপুরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারের মধ্যে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে। তিনি আরো বলেন, সতের বছর অবৈধ সরকারকে দেশ থেকে বিতারিত করার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এছাড়াও এলাকার মানুষের পাশে তিনি সর্বদা ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, তিনি নির্বাচিত হলে তাঁর সংসদীয় আসনে জনগণের পাশে সর্বদা থাকবেন। সেইসাথে তিনি রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, বেকারত্ব সমস্যা লাঘব, নারী ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন এবং মাদক, চাঁদাবাজী ও ভূমিদস্যুদের তাঁর এলাকায় ঠাঁই হবেনা বলে জানান তিনি। এছাড়াও তিনি পুঠিয়া-দূর্গাপুরে জনেগণের ভাগ্য উন্নয়নের সার্বক্ষণিক কাজ করে যাবেন বলে জানান তিনি।

এদিকে পুঠিয়া-দূর্গাপুর এলাকার জনগণ বলেন, এই আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন, তিনি জনবিচ্ছিন্ন একজন প্রার্থী। এজন্য তারা ভোট দেয়া নিয়ে গভীর চিন্তায় ছিলেন। এখন ইসফা খাইরুল হক এর মনোনয়ন বৈধ হওয়ায় তারা তাঁকেই ভোট দিয়ে বিজয়ী করবেন বলে জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31