IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা-হয়রানীমূলক মামলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা-হয়রানীমূলক মামলা বন্ধের দাবিতে মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ভারতে গরু চোরাচালান করতে গিয়ে সীমান্তে এক চোরাকারবারী নিহতের ঘটনায় এলাকার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিসহ নিরপরাধ মানুষের নামে মিথ্যা-হয়রানীমূলক গুমের মামলা দায়েরের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ। এসময় তিনি গরু চোরাচালানকারী গোলকাজুল ওরফে কাজল নিহতের ঘটনায় গুমের মামলা দায়েরের জন্য সদর থানার ওসি এবং জামায়াতকে দায়ী করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবি জানান সাবেক এমপি হারুনুর রশীদ।

এসময় তিনি আরও বলেন, এই মামলায় নিরপরাধ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতিহিংসার কারনে আসামী করা হয়েছে। সুষ্ঠ তদন্ত হলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে।

তদন্তের স্বার্থে বাদি ও সাক্ষীদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তিনি। এসময় গুমের ঘটনায় প্রাথমিক তদন্তের আগেই মামলা গ্রহণের সমালোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা শাহনেওয়াজ খান সিনা, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক টুটুল ইসলাম, এনামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ০৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেজর ডালিম, যুগ্ম আহ্বায়ক সোহেলসহ অন্যান্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31