IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> ‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’

‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট নিয়েও নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন তিনি। এবার দেশের ক্রিকেটের সামগ্রিক চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন জনপ্রিয় এই গায়ক।

আজ (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে শতরান করা দুই তরুণ ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি পোস্ট করে আসিফ আকবর লেখেন, বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সব কিছু নয়। তার মতে, দেশের প্রকৃত ক্রিকেটচর্চা ছড়িয়ে আছে তৃণমূল ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে।

ফেসবুক পোস্টে আসিফ লেখেন,‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামের ঝলমলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় দলের ম্যাচই দেশের ক্রিকেটের পূর্ণ চিত্র নয়। সারা দেশে বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।’

তিনি আরও জানান, অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড এরই মধ্যে শেষ হয়েছে এবং আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। পাশাপাশি চলছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব শিগগির মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট ও প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট।

জেলা ক্রিকেট লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট নিয়েও কথা বলেন আসিফ। তার ভাষায়, সারা দেশে উৎসবমুখর পরিবেশে জেলা লিগ ও বিভিন্ন প্রতিযোগিতা চলছে, যা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির অন্যতম প্রধান ক্ষেত্র।

তবে আক্ষেপও ঝরেছে তার লেখায়। আসিফ আকবর বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতা এখন অনেক সময় কনটেন্টে রূপান্তরিত হয়ে গেছে। কিশোর-তরুণদের এসব খেলা গণমাধ্যমে খুব একটা জায়গা পায় না। ঝলমলে আসর নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সত্য-মিথ্যা আর আন্দাজনির্ভর কনটেন্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম, যার সঙ্গে তৃণমূল ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’

সবশেষে তিনি স্মরণ করিয়ে দেন, ভবিষ্যতের সাকিব আল হাসানরা এই তৃণমূল থেকেই উঠে আসবে। তাই শুধু বিপিএল বা জাতীয় দলের ম্যাচ নয়, দেশব্যাপী চলমান ক্রিকেট কার্যক্রমের খবর গণমাধ্যমে গুরুত্ব পাওয়াটা জরুরি বলেও মত দেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031