IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পলাশ হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বদলগাছী চৌরাস্তা মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ হোসেন উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর এলাকার গোয়ালপাড়া গ্রামের মৃত মোনার ছেলে।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো বদলগাছীতেও যৌথবাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সন্ধ্যা ৭টা থেকে বদলগাছী চৌরাস্তার মোড়ে অবস্থান নিয়ে তল্লাশি পরিচালনা করেন যৌথবাহিনী। এ সময় পলাশ হোসেনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবং তার কাছ থেকে নগদ ২ হাজার ৫৮০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
যৌথবাহিনীর সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার করেছে। সে জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করে কীর্তিপুর বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news