IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> টপ নিউজ >> আমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনু

আমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনু

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুখি ও শান্তির নগরী রাজশাহীকে অনিরাপদ করে তোলা হয়েছিল। আমরা রাজশাহী মহানগরীকে আগের মতো নিরাপদ ও বসবাসের যোগ্য হিসেবে গড়ো তুলবো। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্র্যন্ত নগরীর ১৫ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভা বক্তব্যদানকালে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, আমি আপনাদের সন্তান। এই নগরে মেয়র ও এমপি থাকাকালে নগরের উন্নয়নে কাজ করেছি। বিএনপির পর আর সেইভাবে এ নগরে কাঙ্খিত ও স্থায়ী উন্নয়ন হয়নি। আমরা সুযোগ পেলে আগামী আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। নতুন নতুন কলকারখানা গড়ে তুলে সেখানেই আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই নগর ও এই শহর যাতে উন্নত ও সুখী হয় সেই ব্যাপারে যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সবকিছু করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনাদের ভোট ও দোয়া প্রত্যাশা করছি। আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবশেষে তিনি গণসংযোগে যোগ দেওয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়ি, মহল্লায় মহল্লায় কাজ করার আহবান জানান।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহীর জনপ্রিয় গণমানুষের নেতা মিজানুর রহমান মিনু ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী দিনে মিনু ভাইয়ের হাত ধরে সমৃদ্ধিশীল নগরী গড়ে উঠবে।

এদিকে, প্রচার-প্রচারণার শুরুর প্রথম দিনেই নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনুর রহমানের গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মী ও জনগণের সমাগম দেখা গেছে। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ডের সপুরা, শালবাগান, ছয়ঘাটি, পাউবোসহ বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

গণসংযোগকালে প্রার্থী মিজানুর রহমান মিনু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট নিরসন ও যুবসমাজের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে ১৫ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের সমস্যা জনগণের সঙ্গেই বসে সমাধান করাই হবে আমার প্রধান লক্ষ্য।

গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মিনু একজন পরিচিত ও ত্যাগী বর্ষীয়ান নেতা। এলাকার মানুষ তার ওপর আস্থা রাখছেন এবং সে কারণেই গণসংযোগে মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে।
এ সময় স্থানীয় বাসিন্দারাও তাদের মতামত ব্যক্ত করেন। একাধিক ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি নিয়মিত এলাকায় আসবেন, মানুষের কথা শুনবেন এবং সমস্যার দ্রুত সমাধান করবেন। মিনুর গণসংযোগ ও বক্তব্যে তারা আশাবাদী হয়েছেন।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আসন্ন নির্বাচনে রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডকে ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রার্থীর গণসংযোগ ও প্রচারণায় এলাকাজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

গণসংযোগ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদার, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মুনজু, সাধারণ সম্পাদক আবু জাফর, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শাহিন ইকবাল, সাবেক কাউন্সিলর শামসুন্নাহার, মহিলাদল নেত্রী লাভলি, মহিলাদল নেত্রী শিউলি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রবিউন হাসান জাহিদ, ১৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বিপ্লব, যুবদল নেতা শরিফুল ইসলাম শিমুল, স্বেচ্ছাসেবক দল নেতা শুভ, মামুন ও সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31